বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ইয়াবা ও মদ্যপানে অপরাধে ২ জনকে ৬ মাসের কারাদন্ড

Nasirnagar (Madok) Pictureস্টাফ রিপোর্টার নাসিরনগর : খৈল ও ভূষির দোকানে ইয়াবা সেবন ও বিক্রি এবং মদ্যপানের অভিযোগে বুধবার  নাসিরনগরে দুইজনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, চাতলপাড় বাজারের  খৈল ও ভূষির দোকানে ইয়াবা সেবন ও বিক্রি হয় এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চাতলপাড় ফাঁড়ির এ এস আই মোঃ শামসুদ্দিন ভূষির দোকানে অভিযান চালিয়ে চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের নজর আলীর পুত্র মোতাহার হোসেনকে(৪০) ইয়াবাসহ আটক করে। অপরদিকে একই দিনে ভৈরব উপজেলার কমলপুর গ্রামের মৃত আলী মিয়ার পুত্র  সিদ্দিক মিয়া (৪০) চাতলপাড় বাজারে মদ্যপান করে মাতলামী করার সময় এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করে। বুধবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের আদালতে  দুইজনকে হাজির করলে ৬ মাস করে কারাদন্ড দেন।  উপজেলা নিবার্হী কর্মকর্তা দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।  

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা