,

হামলা মোকাবেলায় প্রস্তুত : ইশরাক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন ঢাকার দুই সিটিতে দলের মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। সোমবার সকালে তারা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার মাজার জিয়ারতে যান। এ সময় ইশরাক হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমাদের সিনিয়র নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এবারের নির্বাচনেও এ ধরনের হামলা হচ্ছে। তবে আমরা এবার প্রতিপক্ষের সকল হামলা মোকাবেলা করতে প্রস্তুত আছি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকার সিটি নির্বাচনে বিএনপির দ্ইু প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে নিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেছি। এ নির্বাচনে আমরা প্রথম থেকে প্রত্যাশা করেছিলাম জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হলে, অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। কিন্তু সে বিষয়ে এই সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, আমরা প্রচারণায় দেখেছি নির্বাচনের রঙিন পোস্টার লাগানো যাবেনা। কিন্তু আমরা দেখছি সরকারদলীয় প্রার্থীরা রঙিন পোস্টার ব্যবহার করছে। তাই এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। ঢাকাবাসী যাতে ভোট কেন্দ্রে যেতে পাওে, নিজের ভোট নিজে দিতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। খন্দকার মোশাররফ বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে ভোট দিতে চায়। আমরা ইভিএম মানি না। ইভিএমে ভোট চাই না। তিনি অভিযোগ বলেন, বিএনপির প্রচারাভিযানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছেন, প্রার্থীদেরকে হামলা করা হচ্ছে। বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর বাড়িতে আক্রমণ করা হচ্ছে, প্রচারের মাইক ছিনতাই করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফায়ক, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা