,

রংপুর ইয়াবাসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে বারী মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন কাছ থেকে ১ হাজার ৭ শত ৬০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারস্থ মেডিকেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ১ হাজার ৭ শত ৬০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে বারী মন্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বারী মন্ডল স্থানীয় একবারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আবু তৈয়ব মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রয় সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছিলো। তিনি আরো জানানন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারী মন্ডল তার ছত্রছায়ায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য রংপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। শীর্ষ এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা