,

মালয়েশিয়ায় ২০০ ২০০ বাংলাদেশিসহ চার শতাধিক আটক

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : পুরো মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালিত অভিযানে ২০০ বাংলাদেশিসহ মোট চার শতাধিক বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

মালয়েশিয়া ইমিগ্রেশন অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি দেশটির রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন কনস্ট্রাকশন সাইট, শাহ আলম সেলাংগার এবং কেডাহ অঞ্চলে অভিযান পরিচালনা করে অভিবাসীদের আটক করা হয়।

গত বছরের আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবর্তন করতে ‘ব্যাক ফর গুড’ কমসূচির ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া সরকার। অবৈধ অভিবাসীদের দেশে ফেরার মেয়াদ শেষ হওয়ায় এখনো যেসব অভিবাসী অবৈধভাবে মালয়েশিয়ায় রয়েছে তাদেরকে আটক করতেই পূর্বঘোষিত এ অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন অধিদপ্তর ও পুলিশ।

গত ৭ জানুয়ারি বিকেলে শাহ আলমের বাতুকাভাহ, কোতা দামানছারার পাচার রায়া, মেডান সেলেরা, রেস্টুরেন্টসহ মোট সাত জায়গায় পরিচালিত অভিযানে ২৬ বাংলাদেশিসহ ৮২ জনকে আটক করা হয়। এ ছাড়া কেহডার আলোস্টারের কুলিমে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭০ বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসীকে আটক করা হয়। আলোরস্টারে চালানো অপর এক অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ৭০ জনকে আটক করা হয়েছে।

পরদিন ৮ জানুয়ারি রাজধানীর বুকিত কিরিংছি ও কেপোং এলাকায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৩৪ জনকে আটক করা হয়। সবশেষে ১০ জানুয়ারি শাহ আলমের একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ৯৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন অধিদপ্তরের নিয়মিত অভিযানে প্রতিদিনই কোথাও না কোথাও আটক হচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা