,

রংপুরে অস্ত্র-মাদকসহ হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর তাজহাটে মাদকসহ হত্যা মামলার আসামি শাহারুল ইসলামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে নগরীর তাজহাট গলাকাটা মোড় থেকে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি শাহারুল ও তার সহযোগী কাওছারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হত্যা-মাদকসহ একাধিক মামলার আসামী ছিলেন। এসময় তাজহাট থানা পুলিশের ওসি শেখ রোকনুজ্জামান রোকনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর