,

রংপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের ঘড়ি উদ্বোধন

news-image

রংপুর ব্যুরো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার বিভিন্ন আয়োজন ছিল বিভাগীয় নগরী রংপুরে। এ উপলক্ষে নগরীর পাবলিক লাইব্রেরীর মাঠে মুজিব বর্ষের ঘড়ি উদ্বোধন করা হয়।আজ শুক্রবার বিকেলে ঢাকা থেকে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠের দক্ষিণ পার্শ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একসাথে মুজিব বর্ষের ক্ষণ গননার জন্য বিশেষ ঘড়ি উদ্বোধন করেন। এসময় সিটি মেয়রসহ বিভাগীয় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাছাড়াও আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর মেট্রোপলিটন কমিশনার মোহা আব্দুল আলীম মাহমুদ, ডিসি আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম ও প্রধান নির্বাহী নাজমুল হকসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা।
অন্যদিকে দিনভর বিভিন্নসময়ে ওই মুর‌্যালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, সভাপতি সাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলের নেতৃত্বে মহানগর আওয়ামীলীগসহ জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ।

এর আগে সংগঠনগুলো নগরীতে শোভাযাত্রা বের করে। এরও আগে কর্মসূচির বিষয়ে ডিসির কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলন করে জেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা