বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়লা ধুইলে ময়লা যায় না ক্রাইম রোড থেকে বাদ পড়লেন প্রভা

prova-400x239বিনোদন প্রতিবেদক : প্রবাদ আছে, কয়লা ধুইলে ময়লা যায় না স্বভাব যায় না মরলেও। কথাটা যেন খাপে খাপে মিলে যায় প্রভার ক্ষেত্রে। দুর্নাম ও সমালোচনার শীর্ষে থাকা টিভি অভিনেত্রী অনিয়ম ও মিথ্যাচারের অভিযোগে সায়মন তারিকের নতুন ছবি ক্রাইম রোড থেকে বাদ পড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সেরা নাচিয়ে শায়লা সাবি। সায়মন তারিকের এই ছবিতে নায়ক হিসেবে কাজ করছেন আনিসুর রহমান মিলন। প্রভার একটি পর্নোগ্রাফিকে কেন্দ্র করে এক সময় তার সঙ্গে কাজ করতে কেউ সম্মত হতো না। অনেক কাঠখড় পুড়িয়ে এক সময় তিনি টিভি মিডিয়ায় ফিরে আসেন। ফিওে এসেছেন ঠিকই। কিন্তু দর্শকের কাছে আগের সেই সুনাম ও জনপ্রিয়তা তিনি উদ্ধার করতে পারেননি। এই পরিস্থিতিতেই তাকে আবার গ্ল্যামার জগতে কর্ম্যােক্ষম ও প্রতিষ্ঠিত করার জন্য বেশ ক’জন নির্মাতা উদ্যোগ নেন। তার মধ্যে চিত্রনির্মাতা সায়মন তারিকও একজন। জানা গেছে, প্রভা ক্রাইম রোড ছবিটি করার জন্য পরিচালকের সঙ্গে বিস্তারিত কথা বলে চূড়ান্ত করেন। তারই ধারাবাহিকতায় এ ব্যাপারে সংবাদ প্রচার হয়। এরপর আরো কথা বলার জন্য তিনি পরিচালককে তার একটি নাটকের লোকেশনে পূবাইল যেতে অনুরোধ করেন। প্রযোজকসহ পরিচালক পূবাইল লোকেশনে পৌঁছার পর জানতে পারেন, সেদিন পূবাইলে তার কোনও শুটিং নেই। সায়মন তারিক দুঃখ করেই বললেন, সময় দিয়ে থাকতে পারেননি, জানাবারও দরকার মনে করেননি। তার এই আচরণ থেকে আমার মনে হয়েছে অল্পতে রক্ষা পাওয়া ভালো। তার সঙ্গে প্রোজেক্ট নিয়ে জড়িয়ে গেলে ভোগান্তি হতে পারে। এছাড়া তিনি আমার কাছে ছবিটির চিত্রনাট্য চেয়েছেন। সেটাতো তাকে আমি দিব না। তিনি তার চরিত্রটি জানার অধিকার রাখেন। আমার পুরো চিত্রনাট্য জানার তার কোনও অধিকার নেই। কারণ ছবিটি বাণিজ্যিক।
সায়মন তারিক এভাবেই সিদ্ধান্ত নিলেন প্রভার বিষয়ে। কিন্তু প্রভা কিছুদিন আগেও চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়ার কথা পত্র-পত্রিকায় আগ্রহের সঙ্গে প্রচার করেছেন। তিনি এমন কথাও বলেছেন চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য তার যা যা করা দরকার তিনি তাই করবেন। কার্যত তিনি যদি তার আচরণ বদল করতে না পারেন তাহলে কোন কিছুতেই কিছু হবে না। এমন কি আরেকটি নতুন পর্নো ভিডিও তৈরি করেও কিছু হবে না। বাণিজ্যিক মাধ্যম হিসেবে এখানে বড় অংকের লগ্নী থাকে বলে এখানকার আচরণও অনেকটা কঠোর।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা