,

ডিজিটাল বাংলাদেশ দিবসে রংপুরে আনন্দ র‌্যালী

news-image

রংপুর ব্যুরো : ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে আইসিটি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজসেবা অধিদপ্তরকে ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদপ্তর পুরস্কারে ভূষিত করায় রংপুরে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

এসময় বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, সমাজ কল্যাণ পরিষদের সদস্য চায়না চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক হুমায়ুন কবির, চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তি মনোয়ার হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা