বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

news-image

পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ যেন থামছেই না। বুধবার সকালে দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই উপজেলায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, সকালে সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবারও দেশের সর্বনিম্ম তাপমাত্রা ছিল এই উপজেলায়। উত্তরের হিমেল হাওয়ার কারণেই মূলত তেঁতুলিয়ার তাপমাত্রা কমছে। আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রা আরো কিছুটা কমার আশঙ্কা রয়েছে।

এদিকে কুয়াশা ও বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষরা পড়েছেন চরম ভোগন্তিতে। শীতের কারণে আধুনিক সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, অবস্থানগত কারণে পঞ্চগড় জেলাটি শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিতি। প্রতি বছর এখানে শীতের তীব্রতা বেশি থাকে। এবারও এর ব্যাতিক্রম ঘটেনি। প্রায়দিনই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পঞ্চগড়জুড়ে। তবে এখন পর্যন্ত দিনের বেলায় পর্যাপ্ত রোদ থাকছে। এজন্য শীতের দুর্ভোগ তেমন নেই বললেই চলে। শীত নিয়ে যথাযথ প্রস্তুতিও রয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষের।

এদিকে দেশের চারটি জেলাসহ বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন মৃদু শৈত্যপ্রবাহ দু-এক দিন থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা