,

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে রংপুরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

news-image

রংপুর ব্যুরো : রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ক্ষণ গণনা অনুষ্ঠান উদ্ধোধন এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন বর্ণাঢ্য র‌্যালি আলোচনা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা ছাড়াও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিনটি জাতির ইতিহাসে স্মরনিয় করে রাখার জন্য সরকারের কেন্দ্রীয় কর্মসুচির পালনের পাশাপাশি রংপুরে আরো নতুন নতুন কি কি কর্মসুচি গ্রহন করা যায় সেই বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও ১১জানুয়ারি ক্ষণ গণনা সার্বিক অনুষ্ঠানে যাতে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত সর্বস্তরের মানুষ উপভোগ করতে পারেন তার কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুদিনের অনুষ্ঠানে সার্বিক আইন শৃংঙলার বিষয়ে বক্তব্য দেন ভারপ্রাপ্ত মেট্রেপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

তিনি বিভিন্ন স্কুল কলেজের রোভার স্কাউট গার্ল্স গাইডদের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে সহযোগিতা করার জন্য স্কুল ও কলেজ কর্তৃপক্ষের নিকট আহবান জানান। তিনি বলেন বিচ্ছিন্নভাবে অনুষ্ঠান না করে বৃহৎ আকারে একই স্থানে অনুষ্ঠান করলে নিরাপত্তা দিতে সুবিধা হয়। বিভাগীয় কমিশনার ক্ষণগণনার শুরুতে যেন বিদ্যুৎ বিভ্রাট না হয় সেদিকে রংপুর বিদ্যুত কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক রোজি রহমান মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড, চৈতি বক্তব্য রাখেন । প্র¯‘তিমূলক সভায় বিভিন্ন সরকারি দফতরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা