,

বাড়ছে শীত : রংপুর বিভাগে চিকিৎসা সেবায় ৭২২ মেডিকেল টিম গঠন

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে শীতজনিত রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে ৭২২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গত সোমবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গেল নভেম্বর ও ডিসেম্বর মাসের মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে নাস্তানাবুদ রংপুর বিভাগের আট জেলার মানুষ। নতুন করে আবারো ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বেড়ে চলেছে শীতজনিত রোগও। প্রতিদিনই নানা বয়সের মানুষ শীতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিসংখ্যান বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ৩৩০ জন নারী, পুরুষ ও শিশু ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।এই বিভাগের ৫০টি উপজেলায় দ্রুতই চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৭২২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ওই আট জেলায় ৩৩০ জন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ডায়রিয়ায় ২২৫ জন, শ্বাসকষ্টে ৯০ জন ও অন্যান্য ঠান্ডাজনিত রোগে ৯২ জন আক্রান্ত হয়েছেন।রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোস্তফা খালেদ আহামেদ জানান, শীতের তীব্রতা বেশি থাকায় গত নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় ২২ হাজারেরও বেশি মানুষ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে ঠাকুরগাঁওয়ে শ্বাসকষ্টে দুইজন ও পঞ্চগড়ে ডায়রিয়ায় একজন এবং রংপুরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে।স্বাস্থ্য পরিচালকের দাবি, গত দুই মাসের চেয়ে চলতি মাসে রংপুর অঞ্চলে ভারী শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এ কারণে জানুয়ারি মাসে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা