,

রংপুরে শীত-কুয়াশায় কর্মহীন দিনমজুরেরা

news-image

রংপুর ব্যুরো : রংপুর অঞ্চলে প্রতিনিয়তই শীতের তীব্রতা বাড়ছে । সুর্যের লুকোচুরি সঙ্গে ঘন কুয়াশা আর শীতের তীব্রতা রয়েছে। একারণে চলছে তাপমাত্রা বাড়া-কমার খেলা। ফলে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। এরমধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের দিনমুজুর মানুষরা। শীতের কারণে কর্মহীন অবস্থায় দিন পার করছেন তারা।

আজ মঙ্গলবার সরেজমিনে নগরীর শ্রম বিক্রয়ের হাটখ্যাত শাপলা চত্বরে গিয়ে দেখা যায়, অসংখ্য দিনমজুর কাজ না পেয়ে বসে বসে অলস সময় পার করছেন।রংপুর অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা দিনমজুরেরা জানান, গত কয়েক দিনে শীতের কারণে তারা একেবারেই কর্মহীন। ঘন কুয়াশায় মানুষ ঘর থেকে তেমন বের হচ্ছে না। কাজের অপেক্ষায় আছেন তারা।

চিলমারির অষ্টমীর চরের আলম মিয়া ও রাজিবপুরের বিপ্লব হোসেন নামের দুই দিনমজুর বলেন, ‘কাজ নেই বসে বসে পকেটের টাকা খরচ করছি। পরিবারকে টাকা পাঠাতে পারছি না।’
একই ধরনের সমস্যার কথা জানালেন পঞ্চগড়ের টুনিরহাটের লিয়াত মিয়া, ডোমারের জাইদুল হক ও গঙ্গাচড়ার মিলন মিয়াসহ আরও অনেকেই।

দিনমজুররা বলেন, গত ৫-৬ দিন হলো তারা একেবারেরই কোনো কাজ পাচ্ছেন না।
রংপুর আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবীদ মোস্তাফিজার রহমান বলেন, আগামী কয়েকদিন এই ধরণের পরিস্থিতি থাকতে পারে। এছাড়াও চলতি মাসে আরও দুইটি শৈতপ্রবাহ হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা