,

ভুক্তভোগীর বিবরণীতে একজনই ধর্ষক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক একজনই বলে ধর্ষিতার বরাত দিয়ে জানিয়েছেন গুলশান জোন পুলিশের ডিসি সুদীপ চক্রবর্তী। আজ সোমবার ঘটনাস্থল তদন্তে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

সুদীপ চক্রবর্তী বলেন, ‘ভিকটিমের সঙ্গে রোববার থেকে একাধিকবার ওসি, এসি ক্যান্টনমেন্টে কথা বলেছেন। ভিকটিমের কথা অনুযায়ী অভিযুক্ত একজন।’

তিনি জানান, ভিকটিমের বাবা ইতিমধ্যে একজনের কথা উল্লেখ করেই মামলা করেছেন এবং অপরাধীকে খুঁজে বের করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

ঘটনাস্থলে অনেক বেশি নিরাপত্তা থাকে উল্লেখ করে গুলশান জোন পুলিশের ডিসি বলেন, ‘এই এলাকায় তেমন জনসমাগম দেখা যায় না। ব্যস্ততম সড়ক, সবাই যাওয়া-আসার মধ্যে থাকে, কেউ থামে না। এটা ক্রাইম হওয়ার মতো জায়গা ছিল না। কিছু হয়তো ঘাস ও গাছ ছিল, ধর্ষক সেই সুবিধা নিয়েছে।’

এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘এখানে ঝোপঝাড় রয়েছে সৌন্দর্যবর্ধনের জন্য। কিছু গাছ আছে বড়, নিয়মিত ডাল ছাঁটাই করে দেওয়া হয়। এ এলাকায় সার্বক্ষণিক পুলিশ পেট্রোল থাকে, আমরাও নিয়মিত টহল দেই। পাশে গলফ গার্ডেন আছে, এয়ারপোর্ট কাছেই, ফলে নিরাপত্তা বিষয়টি দেখা হয়।’

ধর্ষকের আলামত তেমনভাবে পাওয়া যায়নি উল্লেখ করে ডিসি বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি। সিআইডি থেকে যে ক্রাইম সিন এসেছে তারা এখনও আমাদের জানায়নি। পাশাপাশি প্রযুক্তির সহায়তা নিচ্ছি, ম্যানুয়ালি চেষ্টা করছি।’

সুদীপ চক্রবর্তী বলেন, ‘ঢাকা শহরে সেই পরিস্থিতি নেই যে মুক্ত জায়গায় অপরাধ হবে। তারপরও হলো, এটা দুঃখজনক ঘটনা। আমরা দেখবো নিরাপত্তা বাড়ানোসহ কী কী ব্যবস্থা নেওয়া যায়। এখানে বেশ কিছু সিসি ক্যামেরা আছে, সেগুলোসহ নিরাপত্তার জন্য আরও কী কী করা যায় দেখা হবে।’

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে শেওড়ার বিপরীত পাশে কুর্মিটোলায় বাস থেকে নামেন তিনি। সেখানে অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে তাকে পাশের একটি স্থানে নিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে।

রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে পৌঁছান ওই ছাত্রী। পরে রাত ১২টার দিকে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা