[bangla_day], [english_date] [bangla_date]

ত্বক ফর্সা করুন ঘরোয়া উপায়ে

news-image

লাইফস্টাইল ডেস্ক : নারী পুরুষ সবাই সৌন্দর্যপ্রিয়। বিশেষ করে উজ্জ্বল ফর্সা ত্বকের প্রতি দুর্বলতা রয়েছে সবারই। একজন মানুষের স্ব-যোগ্যতার মধ্যে তার গায়ের রংটিও বিবেচ্য!

এতে করে শ্যামলা বা কালো বর্ণের মানুষেরা হীনমন্যতায় ভোগেন এবং মানসিকভাবে পিছিয়ে পড়েন। আর এসব কথা থেকে বাঁচতেই রাতারাতি গায়ের রং ফর্সা করতে বেছে নেন বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক মিশ্রিত ক্রিম।

তবে বাজার চলতি ক্রিম যতোটা না কাজ করে তার চেয়ে বেশি ত্বকের ক্ষতি করে। এসব ক্ষতিকারক ক্রিমের উপর ভরসা না করে প্রাকৃতিক উপায়েই এর সমাধান করুন। জেনে নিন প্রাকৃতিক উপাদানে রাতারাতি ফর্সা হওয়ার উপায়-

হলুদ
রাতে ঘুমাতে যাওয়ার আগে হলুদের একটি ফেইস প্যাক লাগাতে পারেন। ১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে সমপরিমাণ ওটমিল, মধু এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

পাকা পেঁপে
পাকা পেঁপে ও মধু একসঙ্গে মিশিয়ে মাখলে তা প্রাকৃতিক উপায়ে ত্বককে ব্লিচ করে। এতে মুখের দাগছোপ দূর হবে, ত্বকের রং উজ্জ্বলও হবে।

আমন্ড বা কাঠবাদাম

আমন্ডের পেস্ট দুধে মিশিয়ে নয়া মিশ্রণ তৈরি করে ত্বকে লাগান। দশ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

ডাবের পানি
ডাবের পানি ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের জেল্লা ফেরাতে, কালো ছোপ দূর করতে এর জুড়ি নেই।

টক দই
ত্বকের রং ফর্সা করতে টক দই ও লেবুর রসের মিশ্রণ তৈরি করে ব্যবহার করুন। এটি দারুণ কাজ দেয়।

চন্দনের গুঁড়া
চন্দন কাঠের গুঁড়া ত্বককে রাতারাতি ফর্সা করতে খুবই কার্যকরী। এই গুঁড়া পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান