,

রংপুরে ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ বিড়ি উদ্ধার, গ্রেফতার ১৯

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ থেকে ৭০ হাজার নকল ব্যান্ডরোল সংযুক্ত বড়ঘড়ি ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ব্যবসায়ী শরীফুল ইসলাম ও রিপন মিয়াকেও গ্রেফতার করা হয়। এছাড়া রংপুর মহানগর পুলিশের অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড ডিবি) আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) রংপুরের হারাগাছ এলাকা থেকে ৭০ হাজার নকল ব্যান্ডরোল সংযুক্ত বড়ঘড়ি ব্র্যান্ডের বিড়িসহ আসামি শরীফুল ইসলাম (৪৫) ও রিপন মিয়াকে (২২) হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা নগরীর হারাগাছ নতুন বাজার কামারপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে, বদরগঞ্জ রোডে নিসবেতগঞ্জ থেকে ৫০ পিস ইয়াবাসহ দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবুর রহমান (২৬) ও নগরীর স্টেশন রোড সোডাপীর মোড়ে থেকে মিঠাপুকুরের শঠিবাড়ী এলাকার পারভেজ মিয়াকে (৩০) ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে। এরমধ্যে কোতোয়ালি থানায় সাত জন, তাজহাট থানায় তিন জন, মাহিগঞ্জ থানায় একজন, হারাগাছ থানায় তিনজন এবং পরশুরাম থানায় একজন রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা