সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে উত্তেজনা : প্রধান শিক্ষকের অপসারণের দাবি

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উত্তেজনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সরকারের অপসারণের দাবি করেছে অভিভাবক ও গ্রামবাসীরা।

প্রাপ্ত তথ্য সূত্রে জানান যায়, গত ৮ ডিসেম্বর ২০১৯ ইং স্কুলের ম্যানেজিং কমিটির মনোনয়ন উত্তোলন ও জমাদানের শেষ দিন ছিলো। এতে চারজন অভিভাবক সদস্য মনোনয়ন উত্তোলন করে জমা প্রদান করেন। পরে কৌশলে স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া সরকার নির্বাচনী বিধিমালা উপেক্ষা করে সময় অতিবাহিত হওয়ার পরেও তার মনোনীত প্রার্থী বেলাল হোসেনের কাছে মনোনয়নপত্র বিক্রি করে জমা নেন।

এছাড়াও প্রধান শিক্ষক তার মনোনীত প্রার্থী বেলাল হোসেনকে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির বর্তমান অভিভাবক সদস্য আঙ্গুর মিয়া কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এই প্রস্তাবে ওই সদস্য রাজী না হওয়ায় গত ২২ ডিসেম্বর ১৯ইং স্কুল মাঠে অভিভাবক সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষকের মনোনীত প্রার্থী বেলাল হোসেন পরাজিত হন। এর পর প্রধান শিক্ষক জাকারিয়া সরকার কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু করেন।

বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোবারক আলী জানান, বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা মরহুম বয়েজ উদ্দিনের নাতি মো. নুরুন্নবী বাহাদুর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদে একজন প্রার্থী ছিলেন। এতে গত ৩০ডিসেম্বর এলাকার সচেতন মহল, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে সভাপতি প্রার্থী নুরুন্নবী বাহাদুরকে মনোনীত করা হয়। সেখানে নুরুন্নবী বাহাদুরের কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকা সত্বেও কৌশলে প্রধান শিক্ষক অর্থের বিনিময়ে আচমকা ২নং অভিভাবক সদস্য একরামুল হককে সভাপতি মনোনীত করেন। যা অন্যান্য সদস্যবর্গ অভিভাবক ও শিক্ষকবৃন্দ মানতে পারেনি।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাশেদুন্নবী রাশেদ বলেন, স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া সরকার অর্থের বিনিময়ে ২নং অভিভাবক সদস্যকে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করেছেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই দুর্নীতিবাজ স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবি করছি। অভিযোগ করে এই অভিভাবক সদস্য বলেন, পেশি শক্তি ব্যবহার করে তিনি নিজের ইচ্ছায় পকেট কমিটি গঠন করেছেন। প্রধান শিক্ষক তার খেয়াল খুশি মতো স্কুলে আসেন। প্রতি বছর তার জন্ম দিনও তিনি স্কুলে পালন করেন। এই শিক্ষকের কাছে এলাকাবাসি কোন মূল্য নেই। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বড়বাড়ি বয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সরকার বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ এখানো শেষ হয়নি। এলাকাবাসি ও অভিভাবক সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে স্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, স্কুলের ম্যানেজিং কমিটি সর্ম্পূন্ন বিধি মোতাবেক করা হয়েছে। এতে অনিয়ম করা হয়নি।

বর্তমান সভাপতি হারুন -অর -রশিদ জানান, এখনও আমি কমিটির সভাপতি। কমিটির মেয়াদ অনুসারে আগামী মাসের ২৫ তারিখ পর্যন্ত আমি সভাপতি রয়েছি। তিনি বলেন, প্রধান শিক্ষক কি করেছেন আমি সেটা জানিনা। তিনি বলেন, কমিটি গঠন নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা সমাধানের জন্য মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি দায়িত্ব নিয়েছেন। তবে খুব শীঘ্রই এর সমাধান হবে আশা করছি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উত্তেজনার বিষয়টি প্রধান শিক্ষক জাকারিয়া সরকার জানিয়েছেন। তিনি বলেন, এ নিয়ে এলাকাবাসির সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের সমাধানের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে