সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে দুইদিনব্যাপী ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত

news-image

রংপুর ব্যুরো : রণজিৎ দাস উত্তরজনপদের মাটি ও মানুষের গান নিয়ে রংপুরে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী ভাওয়াইয়া উৎসব। গত বুধবার রাতে রংপুর টাউনহলে স্থানীয় ও ঢাকার বিখ্যাত শিল্পীদের ভাওয়াইয়া পরিবেশনের মধ্যদিয়ে শেষ হয় ভাওয়াইয়া উৎসব। নগরীর ইঞ্জিনিয়ার পাড়াস্থ ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখার প্রতিষ্ঠার ১৪ বছর উপলক্ষে দুইদিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের আয়োজন করে। ভাওয়াইয়া উৎসবের পূর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশীদ, গবেষক অধ্যাপক শাহ আলম, গবেষক অধ্যাপক ড. শ্বাশত ভট্রাচার্য ও রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। এতে স্বাগত বক্তব্য দেন ভাওয়াইয়া অঙ্গন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ভাওয়াইয়া শিল্পী এ কে এম মোস্তাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখার সভাপতি ও গীতিকার প্রকৌশলী খন্দকার সাইদুর রহমান, সচিব ভাওয়াইয়া শিল্পী রনজিৎ কুমার রায়, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ভাওয়াইয়া অঙ্গনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ভাওয়াইয়া শিল্পী সালমা মোস্তাফিজ।

আলোচনার পরেই শুরু হয় ভাওয়াইয়া গান। শ্রোতাদের মুগ্ধ করে ভাওয়াইয়া গান পরিবেশন করেন ঢাকার বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী সাহস মোস্তাফিজ, সালমা মোস্তাফিজ, এ কে এম মোস্তাফিজুর রহমান। রংপুরের বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী রনজিৎ কুমার রায়, সুরভী রায়, সৌরভ রায়, মতিউজ্জামান টুটুল, আব্দুস সালাম, পুতুল রায়, রুম্মানা আক্তার রুনি, ফিরোজ কবীরসহ অনেকে। তবলায় ছিলেন সুবেরেশ দাসগুপ্ত বাঘা, দোতরায় আব্দুর রউফ, সত্যেন্দ্র নাথ ও স্বপন কুমার রায়, বাঙলা ঢোলে শ্যামল রায়, পার্কাসন সুশান্ত সরকার সুরেশ ও আব্দুস সালাম। উপস্থাপনা করেন ফরিদ অভি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন