বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শীতে কাহিল বৃদ্ধা উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে প্রচণ্ড শীতে কাহিল অবস্থায় এক অজ্ঞাতনামা বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকার সংবাদ পেয়ে উপজেলার মধুপুর দাঁড়ারহাট থেকে তাকে উদ্ধার করে বদরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বধুবার ভোরের দিকে উপজেলার মধুপুর দাঁড়ারহাটে হঠাৎ এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রচণ্ড শীতে তিনি কাঁপছিলেন। গায়ে তেমন গরম কাপড়ও ছিল না। এর কিছুক্ষণ পর ওই বৃদ্ধা অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারকে সংবাদ দেয়। পরে ওসির নির্দেশে এসআই মোসলেম উদ্দিন গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মারুফ কেইনকে সঙ্গে নিয়ে অচেতন অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আজ বিকেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার চিকিৎসাসহ সার্বিক দেখভালের জন্য বেসরকারি প্রতিষ্ঠান উপজেলার রামনাথপুর ইউনিয়নের হাসিনানগরে অবস্থিত ‘গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থা দায়িত্ব নেয়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আজমীন নাহার বলেন, ওই বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে শীতের কারণে তার শারীরিক অবস্থা অনেকটাই ছিল কাহিল। অচেতন অবস্থায় তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অনেকের ধারণা, পরিবারের বোঝা সরাতে কেউ হয়তো রাস্তার পাশে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় রেখে গেছে।
বদরগঞ্জ থানার এসআই মোসলেম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা হয়তো কোনো পরিবারের বোঝা ছিল। এ কারণে তার স্বজনরা তাকে নিয়ে এসে ফেলে গেছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক