,

রংপুর মেডিকেলের পাঁচ ডাক্তারসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

news-image

রংপুর ব্যুরো : অর্থ আত্মসাতের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ ডাক্তারসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওষুধসহ হাসপাতালের বিভিন্ন খাতে ক্রয় দেখিয়ে সাড়ে ৮ কোটি টাকা আত্মসাৎ ও বিনা দরপত্রে সাড়ে ৯ কোটি টাকার কার্যাদেশ প্রদানের অভিযোগে তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তার কার্যালয় থেকে সংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০১৮ খ্রিষ্টাব্দের ১৪ জুলাই রংপুর সদর থানায় মো. সিরাজুল হক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছিলেন।

সংস্থার দপ্তর থেকে জানানো হয়, দুদকের প্রধান কার্যালয়ে কমিশন বৈঠকে গত ২৯ ডিসেম্বর (রোববার) এ চার্জশিট অনুমোদন দেয়া হয়। এখন শিগগিরই সংস্থার পক্ষ থেকে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

মামলায় আসামিরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আ স ম বরকত উল্লাহ, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. শফিকুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক ডা. বিমল কুমার বর্মণ, সাবেক উপ-পরিচালক ডা. পরিতোষ কুমার দাস গুপ্ত ও সাবেক উপ-পরিচালক ডা. মো. জহিরুল হক।

এছাড়া হাসপাতালের প্রধান মেডিসিন স্টোরের ইনচার্জ ফার্মাসিস্ট মো. আনিছুর রহমান, ফার্মাসিস্ট মো. মোকছেদুল হক, স্টুয়ার্ড মো. আজিজুল ইসলাম ও মো. আসাদুজ্জামান, চার ঠিকাদার রংপুরের স্থানীয় মেসার্স ম্যানিলা মেডিসিনের স্বত্ত্বাধিকারী মনজুর আহমেদ, এমএইচ ফার্মার মালিক মোসাদ্দেক হোসেন, মেসার্স অভি ড্রাগসের মালিক মো. জয়নাল আবেদীন, মেসার্স আলবিরা ফার্মেসির মালিক মো. আলমগীর হোসেন ও এস এম ট্রেডার্সের মালিক মো. মন্টুকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের জন্য ওষুধসহ বিভিন্ন খাতে ৮ কোটি ৬১ লাখ ১৭ হাজার ৭৩৯ টাকা আত্মসাৎ ও বিনা দরপত্রে ৯ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৩৬ টাকার কার্যাদেশ প্রদানের অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ খ্রিষ্টাব্দের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে ২০১৫-১৬ অর্থবছরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমএসআর (মেডিসিন, সার্জিক্যাল, রি-অ্যাজেন্ট) খাতে ইনজেকশন সেমিপাইম-১ ক্রয় দেখিয়ে ৫ কোটি ১০ লাখ ৪১ হাজার ৪০৬ টাকা ও পথ্য খাতে ৩ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৩৩২ টাকা আত্মসাৎ এবং বিনা দরপত্রে ৯ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৩৬ টাকার কার্যাদেশ প্রদান করেছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা