জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছে রংপুরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো

news-image

রংপুর ব্যুরো : জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছে রংপুরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান গুলো। বেশির ভাগ প্রতিষ্ঠানেই শতভাগ পাশ করেছে শিক্ষার্থীরা।রংপুর ক্যাডেট কলেজে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ৪৮ জনই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। রংপুর জিলা স্কুলের ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন।

রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৫০৬ জন পরীক্ষার্থী এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ন হয়েছে ৫০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন, এ পেয়েছে ২৩৭জন, (এ-) পেয়েছে১৪ জন ও বি পেয়েছে ২ জন।

রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে ৪৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে একজন কৃতকার্য হতে পারেনি।রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল কাজী তাজুল ইসলাম বলেন, জেএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় আমরা আনন্দিত। এজন্য অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতে আরও ভালো ফলাফল করার চেষ্টা আমাদের থাকবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার