বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সকাল-সন্ধ্যায় শীতের তীব্রতা

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পৌষের শুরু থেকেই এবার পঞ্চগড়ে জেকে বসেছে শীত। ঘন কুয়াশার পাশাপাশি উত্তরের হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাসে জনজীবনে নেমে আসে দুর্ভোগ। গত দুদিন ধরে শীতের ভিন্নরকম এক চিত্র লক্ষ্য করা যাচ্ছে এ জেলায়। দিনে সূর্যের দেখা মেলায় কমেছে তীব্রতা। তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকে শীতের তীব্রতা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ে দিনে তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস উঠলেও সূর্য ডোবার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসে ঠাণ্ডা বাতাস। মধ্যরাত ও ভোরে তাপমাত্রা নামতে থাকে শূন্যের দিকে।

সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গত রবিবার এই শীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় উত্তরের এ জেলায়। সোমবার তা বেড়ে দাঁড়ায় ৫ ডিগ্রি সেলসিয়াসে। আজ মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনে রোদের সাথে ঠাণ্ডা বাতাস আর রাতে প্রচণ্ড ঠাণ্ডা বিরাজ করছে। অনেকেই প্রকৃতির এই খামখেয়ালিপনা আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন।

বিশেষ করে শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সর্দি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। এতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

এদিকে, দিনের বেলায় শীতের তীব্রতা কমায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তারা কাজে ফিরতে শুরু করেছেন। সব মিলে এবার খ্রিস্ট বছরের শেষ দিনটি বেশ উষ্ণতা দিয়েই শেষ হচ্ছে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস নিয়ে এই জনপদের মানুষের মনে শঙ্কা রয়েই গেছে। পঞ্চগড়ের আকাশ আজ মেঘ ও কুয়াশামুক্ত থাকায় সকালেই পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক