,

বদরগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে বাঙলা মাসের ১৩ পৌষ প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বদরগঞ্জ পৌষ মেলা শুরু হয়েছে। বদরগঞ্জ পৌরশহরের কোল ঘেঁষে বয়ে চলা যমুনেশ্বরী নদীর তীরে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

গত শুত্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী। মেলার ইজারাদার রবিউল আলম রবি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, পৌর মেয়র উত্তম কুমার সাহা, সংগঠক সাখাওয়াত হোসেন সাহান, রংপুর পল্লী সমিতি-২ ডিজিএম হামিদুল হক, বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ।

মেলা কমিটির সুত্রে জানা গেছে, বদরগঞ্জ পৌষ মেলা এ অঞ্চলের প্রায় দুই শত বছরের ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে। বিগত বছরের মত এবারেও মেলা জমজমাট হবে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মেলার দৃশ্যপট ফিরে। মেলায় তৈজসপত্রের সঙ্গে শিশুদের মাটির তৈরি খেলনা সামগ্রী, কাঠের জাহাজ বিক্রির ধুম পড়ে মেলা প্রাঙ্গণ জুড়ে।

চির চেনা মুড়ি-মুড়কি, আচার, ভাপা পিঠা ও রসগোল্লা-জিলাপির দোকান বসেছে পসরা সাজিয়ে। শিশুদের মন কাঁড়তে ফেরিওয়ালারা মেলার মোড়ে মোড়ে বিক্রি হয় হাওয়াই মিঠাই। মেলায় বিভিন্ন নিত্যপণ্যের পাশাপাশি গরু-মহিষ, ছাগল-ভেড়া ক্রয়-বিক্রয় হবে। কৃষিকাজে ব্যবহৃত নানা জিনিসপত্র ও গৃহস্থালি কাজে ব্যবহৃত তৈজষপত্র পাওয়া যাবে পৌষ মেলায়। এছাড়াও চিত্তবিনোদনের জন্য থাকবে ঐতিহ্যবাহী সার্কাস, মোটরসাইকেল খেলা, যাদুপ্রদর্শনী, নাগরদোলা, পুতুলনাচ ও ছোট সার্কাস। মহিলাদের জন্য রকমারী প্রসাধন সামগ্রীর পাশাপাশি শিশুদের জন্য থাকবে খেলনার দোকান।

মেলার ইজারাদার রবিউল ইসলাম রবি বলেন, মেলা উপলক্ষে ইতিমধ্যে যমুনাশ^রী নদীর তীরে দোকানপাট বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও শান্তিপূর্ণভাবে দর্শনার্থীদের যাওয়া-আসা নিয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। মেলার আইনশৃঙ্খলা রক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা পুলিশ প্রশাসনসহ মেলা কমিটির সদস্যবৃন্দ সার্বিক দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা