,

পুলিশের লাঠিচার্জে জোনায়েদ সাকিসহ ১৪ নেতাকর্মী হাসপাতালে

news-image

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর মৎস্য ভবন এলাকায় জোটের নেতা-কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এ লাঠিচার্জ করে পুলিশ।  জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন অ্যাখ্যা দিয়ে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিল বাম গণতান্ত্রিক জোট। এ সময় মৎস্যভবন এলাকায় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এ সময় জোটের নেতাকর্মীদের লাঠিপেটা করে। এ ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।

জোনায়েদ সাকিসহ ঢামেক হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।

জোনের ডিসি সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুর ১টার দিকে বাম জোটের নেতারা যখন মিছিল নিয়ে মৎস্যভবনের দিকে আসেন, আমরা তাদের অনুরোধ করেছিলাম যেন ব্যারিকেড না ভাঙে। কিন্তু তাদের নেতাকর্মীরা কথা শোনেননি। তারা প্ল্যাকার্ডের সঙ্গে থাকা লাঠি ও বাঁশ দিয়ে পুলিশের ওপর হামলা করেন। আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। পরে আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দু’জন। তখন আমরা তাদের সরিয়ে দিয়েছি।এদিকে, পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে গণতান্ত্রিক বাম জোট।

জোটের সমন্বয়ক কাফী রতন জানান, পুলিশের লাঠিচার্জে জোটের অন্যতম সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীসহ ২৫-২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল  ইসলাম বলেন, চার-পাঁচ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আমরা ব্যবস্থা নেবো।

 

বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার