সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ধর্মীয় ও নৈতিকতার আলো ছড়াচ্ছে ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল

news-image

রংপুর ব্যুরো : রংপুরে কোমলমতি শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে গড়ে উঠেছে ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল । প্রতিষ্ঠার প্রথম বছরেই শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিদ্যালয়টি বেশ সুনাম অর্জন করেছে। যার ফলশ্রুতিতে প্রতিদিনই বাড়ছে শিক্ষার্থীদের সংখ্যা।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১৮ সালে রংপুর নগরীর মুলাটোল গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে জাতীয় কারিকুলাম অনুযায়ী বর্তমানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজী মাধ্যমে পাঠদান পরিচালিত হচ্ছে। চলতি বছর এ স্কুল থেকে পিএসসি পরীক্ষায় ৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

২০২০ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী এবং পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত পরিচালিত হবে বলে জানা গেছে। এ বিদ্যালয়ের অন্যতম সুবিধা অনাবাসিকের পাশাপাশি আবাসিক ব্যবস্থা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ সুবিধাসমূহের মধ্যে রয়েছে শিক্ষক ছাত্র অনুপাত, বিশেষ প্রার্থনা সেশন, বৈদিক মন্ত্র উচ্চারণ ও শেখা এবং মায়াপুর ভক্তিবেদান্ত একাডেমী কারিকুলাম ভিত্তিক, গান, নৃত্য, মৃদঙ্গ, তবলা, হারমোনিয়াম, করতাল শেখা, শিক্ষা সফর, নিয়মিত পরীক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, নিয়মিত স্বাস্থ্য চেকআপ ও যোগব্যায়াম অনুশীলন।

এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা।এদিকে, বাংলাদেশে জিবিসি প্রতিনিধি শ্রীপাদ নারুগোপাল দাস, শ্রীপাদ অতুল কৃষ্ণ দাস, শ্রীমতি দেবকী দেবী দাসী ও ভারতীয় সহকারী হাইকমিশনার বাবু সঞ্জীব কুমার ভাটী এবং রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি বাবু দেবদাস ভট্টাচার্যসহ দেশ বিদেশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ বিদ্যালয়টি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ও ভূয়সী প্রশংসা করেন।

তারা জানান, প্রত্যেক সন্তান যেন ছোটবেলা থেকেই এমন একটি পরিবেশে বেড়ে উঠবে ও যথার্থ জ্ঞান অর্জন করবে যেখানে জাগতিক হিংসা, মাৎসর্য, হানাহানি, আকাশ সংস্কৃতির কুপ্রভাব, অসৎসঙ্গ, অপসংস্কৃতি ইত্যাদির জাগতিক কলুষতার ভয়ানক ছোবল থেকে মুক্ত থেকে নিজেকে তৈরি করে ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দিবে।

অধ্যক্ষ শ্রীধর প্রাণ দাস বলেন, জাতীয় কারিকুলাম ভিত্তিক এ স্কুলের মাধ্যমে খুদে সোনামণিরা নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি আনয়ন করবে। তাই জাগতিক ও আধ্যাত্মিক শিক্ষা এখানে সময়োপযোগী ও যুগোপযোগী করা হয়েছে। প্রত্যেক ক্লাসেই বিশেষ আসনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈদিক ও গীতার মন্ত্রাবলী উচ্চারণ ও মুখস্থ করা ও পারমার্থিক উপাখ্যান ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয়।

বিদ্যালয়ের সভাপতি, ইস্্কন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এবং রংপুর ইস্্কনের অধ্যক্ষ শ্রীল ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ বলেন, আধুনিক যুগে এ ধরনের স্কুল পরিলক্ষিত হয় না। বিআইএস-এ আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে যে আধ্যাত্মিক শিক্ষা, নৈতিক, চরিত্র গঠনে এবং স্বীয় ধর্মের উপর শ্রদ্ধা বৃদ্ধির শিক্ষা প্রদান করছে। এটি একটি অভিনব শিক্ষা ব্যবস্থা যা অদূর ভবিষ্যতে পরবর্তী প্রজন্ম, মানব সমাজের শিশুদের ভবিষ্যৎ গড়ার একটি উন্নত প্রতিষ্ঠান হিসেবে সকলের প্রশংসার দাবিদার হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী