পোশাক শ্রমিক সুমন হত্যা: ধারের টাকা না পেয়ে বন্ধুকে হত্যা করে বন্ধু লিয়ন
রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছে পোশাক শ্রমিক সুমন হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার সাথে জড়িত মূলহোতা ডেকোরেটর ব্যবসায়ী বন্ধু লিয়নকে দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত ধারলো অস্ত্র এবং ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লিয়ন কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই নিউ কসাইটারী গ্রামের মহির আলীর ছেলে। ধারের টাকা ফেরত না দেয়ায় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে ডেকোরেটর ব্যবসায়ী বন্ধু লিয়ন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আজ সোমবার হারাগাছ থানায় আয়াজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) শহিদুল্লাহ কাওছার।
তিনি বলেন, নিহত সুমন ও লিয়নের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক ছিল। বন্ধুত্বের কারণে সুমনকে বেশ কিছু টাকা ধার দেয় লিয়ন। পরবর্তীত ধারকৃত টাকা ফেরত চাইলে সুমন টাকা দিতে গড়িমসি করে। এ নিয়ে তাদের দুইবন্ধুর মধ্য ঝগড়া হয়। এনিয়ে সুমন পায়ের স্যান্ডেল খুলে লিয়নের গালে মারে। এ নিয়ে তাদের মধ্যে বিরাধ তৈরী হয়। একপর্যায়ে সুমনক মেরে ফলার পরিকল্পনা করে বন্ধু লিয়ন। তার পরিকল্পনা অনুযায়ী গত ১৭ ডিসেম্বর রাতে হারাগাছ পৌরসভার সারাই বায়তুল আমান জামে মসজিদের পেছনে পুকুরের কাছে সুমনকে মুঠোফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাথার পিছনে কোপ মারলে সুমন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পাশেই সেপটিক ট্যাংকির ভেতর সুমনের মরদেহ গোপন করে এবং সুমনের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয় যায় ঘাতক লিমন।
অবশেষে নিখোঁজর ১০ দিন পর গত শুক্রবার বিকেলে স্থানীয়দের সংবাদর ভিত্তিতে সেপটিক ট্যাংকির ভেতর থেকে সুমনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমন হারাগাছ পৌর শহরের সারাই নিউ কাজীপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে। এ ঘটনায়া হারাগাছ থানায় একটি হত্যা মামলা হয়। পরে তদন্তের এক পর্যায়ে ঘাতক লিয়নকে গতকাল রবিবার দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত ধারলো অস্ত্র এবং ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, হারাগাছ থানার ওসি একেএম নাজমুল কাদেরসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











