শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সারা দেশে বিক্ষোভ সোমবার, উড়াবে কালো পতাকা

news-image

নিউজ ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনের বার্ষিকীকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বিএনপি। এ লক্ষ্যে সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করবে দলটি।

দিবসটি উপলক্ষে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় অফিসগুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ের সামনে হবে সমাবেশ।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রোববার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ভোটাধিকার হরণ ও ভোটডাকাতির ভয়াল রাত ছিল ২৯ ডিসেম্বর। এ রাত দেশবাসীর কাছে তাদের ভোটাধিকার হরণের কালোরাত হিসেবে কলঙ্কিত হয়ে থাকবে।

৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি বাংলাদেশে। তাই এই আওয়ামী লীগকে অনন্তকাল রাতের ভোটডাকাতির কলঙ্কতিলক বহন করে যেতে হবে, যেমন এখন পর্যন্ত প্রতিটি সচেতন মানুষ তাদের গণতন্ত্র হত্যাকারী ও বাকশালী বলে অভিহিত করে। তিনি বলেন, আমরা বলতে চাই- অতিদ্রুত মিডনাইটের সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একই সঙ্গে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে যেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া