,

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা বেলা ১টার দিকে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হওয়া ককটেল তিনটি নিষ্ক্রিয় করে।

জড়িতদের শনাক্ত করতে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ককটেল ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।

সম্প্রতি ছাত্রদলের কমিটি নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছে। নতুন কমিটির বিরোধিরা এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন এই পুলিশ কমিশনার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা