শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ রোববার দুপুরে পদত্যাগ করেন তিনি।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে, রোববার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে তাপসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে পুরোনো ঢাকার জনগণ যেভাবে অবহেলিত সেটি মোচন করে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে নূর। তিনি ঢাকা-১০ আসনের সাংসদ হিসেবে গত তিন সংসদে প্রতিনিধিত্ব করছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া