,

মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ কাজটি করছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ রইচ উদ্দিন জানান, রোববার সকালে মধুর ক্যান্টিনের সামনে পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি বলেন, ‘বিস্ফোরণগুলো প্রায় একই জায়গায় হয়। ঘটনাস্থলে কালো টেপে মোড়ানো ছিন্ন ভিন্ন কিছু টুকরো পাওয়া গেছে।’

এর আগে, ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার বাইরে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পুরোনো গেটের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের গেটের বাইরে একটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ক্যান্টিনের কর্মীরা ককটেলের ওপর পানি ঢেলে দেন; জানানো হয় পুলিশকে। পরে দুপুর ১২টার দিকে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলটি নিষ্ক্রিয় করে।

উল্লেখ্য, গত রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুর, ফারাবী ও সোহেলসহ অন্তত ২৫ জন আহত হন। ওই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।

হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয় ছাত্রলীগ-মুক্তিযুদ্ধ মঞ্চ ও ডাকসু ভিপি নুরুল হক নুর নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর মধ্যেই আজ সকালে আবার ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা