বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি, কাঁপছে মানুষ

news-image

আবারও চলতি শীত মৌসুমে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিন দিন তাপমাত্রা কমতে থাকায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। তবে সকাল ৯টার পর ঝলমলে রোদ কিছুটা স্বস্তি দিলেও উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগের শেষ নেই নিম্ন আয়ের মানুষদের। বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। দৈনন্দিন আয় কমে গেছে রিকশা-ভ্যানচালক ও দিনমুজুরদের। শীতে কাঁপছে মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রোববার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক