রুহিয়া ক্যাথলিক চার্চে একসাথে ৯ বিয়ে

news-image

রংপুর ব্যুরো : ঠাকুরগাঁওয়ের রুহিয়া ক্যাথলিক চার্চে একই দিনে ৯টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী এসব বিয়ে অনুষ্ঠিত হয়। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অন্তনী সেন তাদের আংটি ও মালাবদল করে বিয়ে দেন।

বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া ছেলে-মেয়েরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকার জংলু মারিও দাসের ছেলে জীবন সেবাষ্টিয়ান দাস এবং কনে আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের আকালু দাসের মেয়ে মানসি মনিকা দাস, আটোয়ারী উপজেলার কালিকাগাও গ্রামের মন্টু দাসের ছেলে পলাশ দাসের সঙ্গে কনে বালিয়াডাঙ্গী উপজেলার মহেশ চনদ্র রায়ের মেয়ে সনেকা রানী রায়, বর সদর উপজেলার বদেশ্বরী গ্রামের গায়তান দাসের ছেলে রতন পিউস দাস এবং কনে কালিকাপুর গ্রামের প্রিয়নাথ দাসের মেয়ে স্বপ্না মার্টিনা দাস, বর রুহিয়া মধুপুর গ্রামের অনিসেন্ট দাসের ছেলে রাফায়েল দাস এবং কনে মলানখুড়ি গ্রামের পিজুস দাসের মেয়ে বৃষ্টি আগষ্টিনা দাস, বর শিবরাম গ্রামের পুলিন চন্দ্র রায়ের ছেলে প্রদীপ রায় এবং কনে বড় বালিয়া গ্রামের রিনো দাসের মেয়ে সাগরি শিশিরিয়া দাস, বর ডাঙ্গাপাড়া গ্রামের পিতর দাসের ছেলে জয় দানিয়েল দাস এবং কনে ফকদনপুর গ্রামের সুশেন রায়ের মেয়ে সোহাগী রানী রায়, বর বালাবাড়ি গ্রামের বিজয় দাসের ছেলে রুবেল দাস এবং কনে মলানখুড়ি গ্রামের রতিন দাসের মেয়ে রিংকি ক্লারা দাস, বর কলিগ্রামের অনাথ বাউরির ছেলে রিগান বাউরি এবং কনে বোধগাও গ্রামের মানুয়েল দাসের মেয়ে স্বপ্না সার্থা দাস, বর দিনাজপুরের গোলামপাড়া গ্রামের ফান্সিস মুর্মুর ছেলে নির্মল জোসেফ মুর্মু ও কনে আটোয়ারী ফকিরগঞ্জ মারিও দাসের মেয়ে পূর্ণিমা দাস।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিবাহ রেজিস্ট্রেশন করা হয়। বিয়ে উপলক্ষে বাদ্যযন্ত্র বাজিয়ে দম্পতিরা মাইক্রোবাসে করে রুহিয়া ক্যাথলিক চার্চে সমবেত হয়। প্রত্যেকের আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন উপস্থিত হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার