,

জিএম কাদের জাপার চেয়ারম্যান, প্রধান পৃষ্ঠপোষক রওশন

news-image

নিজস্ব প্রতিবেক : আবারও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও মহাসচিব হয়েছেন জিএম কাদের ও মশিউর রহমান রাঙ্গা। একই সঙ্গে দলটির সিনিয়র কো-চেয়ারম্যান পদটি বিলুপ্ত করে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে রওশন এরশাদকে।

আজ শনিবার বেলা ১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাপার নবম সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। এর আগে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন জিএম কাদের।

সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জাপার নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। পরে চেয়ারম্যান তার ক্ষমতা বলে দলের মহাসচিব হিসেবে রাঙ্গার নাম ঘোষণা করেন।

তবে জাপার পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জিএম কাদের।

জাপার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির নতুন কমিটিতে তার সহধর্মিণী রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখা হলেও সম্মেলনে উপস্থিত হননি তিনি।

জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল।

২০১৬ সালে অষ্টম সম্মেলনে কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করে তাতে পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাই জিএম কাদেরকে বসান। পরে ক্ষুব্ধ স্ত্রী রওশনের জন্য এরশাদ সিনিয়র কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করেন।

গত মে মাসে জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। পরে ১৪ জুলাই এরশাদের মৃত্যুর চার দিন পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন জিএম কাদের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা