সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্রোক-হৃদরোগের ঝুঁকি কমায় শুকনো মরিচ

news-image

লাইফস্টাইল ডেস্ক : তরকারি রান্নায় সাধারণত কাঁচামরিচের পাশাপাশি শুকনো মরিচেরও ব্যবহার করা হয়ে থাকে। তবে এ দুই ধরনের মরিচ আমরা খেলেও এর গুণাগুণ সম্পর্কে অনেকেই জানি না।

ভিটামিন ‘সি’সমৃদ্ধ এই সবজি শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি’র ঘাটতি দূর করে। এ ছাড়া বিভিন্ন রোগের প্রকোপ কমায়।

সাম্প্রতিক এক গবেষণা বলছে, কাঁচামরিচের মতো শুকনো মরিচেরও রয়েছে অনেক গুণ। নিয়মিত শুকনো মরিচ খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। আমেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শুকনো মরিচ দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া শরীরের জন্য ভালো।

গবেষকরা বলছেন, যেহেতু এটি শরীর ও স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তাই প্রতিদিনের খাবার তালিকায় শুকনো মরিচ রাখা উচিত।

এ সংক্রান্ত তথ্য প্রকাশের আগে গবেষকরা ইতালিতে বসবাসকারী প্রায় ২৩ হাজার লোকের ওপর আট বছর ধরে একটি গবেষণা চালানো হয়।

গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত চারবার শুকনো মরিচ খেয়েছেন তাদের হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি ৪০ শতাংশ এবং স্ট্রোকে মারা যাওয়ার ঝুঁকি ৫০ শতাংশ কমে গেছে।

গবেষকরা বলছেন, স্বাস্থ্যকর নিরামিষ বা অন্য ধরনের খাবারের সঙ্গে শুকনো মরিচ খেলে স্বাস্থ্য বেশি সুরক্ষিত থাকবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে