,

যশোরে দু’দফা বৃষ্টিতে শীতের তীব্রতা

news-image

তরিকুল ইসলাম তারেক, যশোর : বৃহস্পতিবার সকাল থেকে সুর্য্যরে দেখা নাই যশোরে। তার উপর দুপুরে এবং সন্ধ্যায় দু’দফায় গুড়ি গুড়ি বৃষ্টিতে তীব্র শীত অনুভুত হয়েছে জেলায়।
শীতের তীব্রতায় শহরের অনেক দোকান পাট বন্ধ দেখা যায়। একান্ত কাজের চাপে যারা বাইরে বের হয়েছেন তাদের দেখা গেছে মোটা কাপড় পরে এবং ছাতা নিয়ে বের হতে। মানুষের চলাচলে প্রভাব পড়েছে বেশ। এদিকে তীব্র কুয়াশার কারণে পদ্মায় দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ফেরি চলাচলে ধীর গতির কারণে সব ধরনের দুর পাল্লার বাসে সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। টিকিট নাই ট্রেনেও। ফলে চাপ পড়েছে বিমানের উপর। বিমানে যশোর থেকে ঢাকা যাতায়াতের টিকিটের দাম বেড়ে ৮ হাজার পর্যন্ত উঠে গেছে।

টানা তিন দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা কম থাকলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। থার্মোমিটারের পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। আর পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।
শীতের মধ্যে ঘন কুয়াশায় ফেরি পারাপারে সমস্যা হয়েছে রাতে ও ভোরে। আর শীতজনিত রোগ নিয়ে দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ চলছে গত এক সপ্তাহ ধরেই। তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা