রংপুরে বছরের শেষ বিস্ময়কর সূর্য গ্রহণ পর্যবেক্ষণ
রংপুর ব্যুরো : রংপুরে বছরের শেষ বিস্ময়কর সূর্য গ্রহণ “রিং অব ফায়ার” পর্যবেক্ষন ক্যাম্পের আয়োজন করা হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের ছাদে সূর্য গ্রহণ পর্যবেক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার। এ সময় মহাকাশ ও মহাজাগতিক ঘটনা নিয়ে আলোকপাত করেন প্রধান আলোচক সৈয়দপুর সরকারী কলেজের প্রভাষক আব্দুস সালাম ও সংগঠনের উপদেষ্টা প্রভাষক অমল কুমার সরকার।
পর্যবেক্ষন ক্যাম্পে উপস্থিত ছিলেন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা বাসদ জেলা আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব কমরেড মমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক মৌসুমী আক্তার মৌ।
বক্তারা বিজ্ঞানমনষ্ক, যুক্তিবাদী মনন কাঠামো গড়নে বিজ্ঞান আন্দোলন মঞ্চকে আরও গতিশীল হওয়ার আশা ব্যক্ত করেন এবং সকল ছাত্র-ছাত্রী শিশু কিশোরদের বিজ্ঞান আন্দোলন মঞ্চে যুক্ত হওয়ার আহবান জানান।











