,

রংপুরে অ্যাপের মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু

news-image

রংপুর ব্যুরো : ডিজিটাল খাদ্য শষ্য সংগ্রহ ব্যবস্থাপনার আওতায় অ্যাপের মাধ্যমে রংপুর সিটি ও সদর উপজেলায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর খাদ্য গুদামে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এতে জেলা খাদ্য নিয়ন্ত্রণ আব্দুল কাদিরসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য গুদাম কর্মকর্তা জানান, ডিজিটাল খাদ্য শষ্য ব্যবস্থাপনার আওতায় ‘কৃষকের অ্যাপস” নামক অ্যাপে এর আগে কৃষকরা নিবন্ধিত হয়েছেন। পরে তাদের আবেদন মোতাবেক লটারির মাধ্যমে কৃষকদের তালিকা নির্বাচিত করা হয়েছে। এতে রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনে ক্ষুদ্র কৃষক ১৩৫০, মাঝারি কৃষক ৫০৫, বড় কৃষক ২২৪ জনসহ মোট ২০৭৯ জন কৃষকের কাছ থেকে ২৬৯৬ মে.ট. ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ২৬ টাকা দরে ক্ষুদ্র কৃষক ১০০০ কেজি, মাঝারি কৃষক ১৬০০ কেজি ও বড় কৃষক ২৪০০ কেজি ধান দিতে পারবেন।

তিনি আরও জানান, দেশব্যাপী ৮ বিভাগের ১৬ জেলায় অ্যাপস এর মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। এরই আওতায় রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আওতায় এ ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ থেকে শুরু করে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাস জুড়ে নির্বাচিত কৃষকেরা ধান দিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর