সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তার বুকজুড়ে জেগে উঠা চরে ফসলের চাষাবাদ

news-image

রংপুর ব্যুরো : উজানে ভারতের গজল ডোবায় বাঁধ নির্মাণ ও পানি চুক্তির সফল বাস্তবায়ন না হওয়ার ফলে তিস্তায় এখন টলমলে জল নয়, মেলে ধু-ধু বালুচর ও ফসলের মাঠ। এক সময়ের খরস্রোতা তিস্তার বুকজুড়ে ছিল জল আর জল, পাল তোলা নৌকার মাঝিরা ভাওয়াইয়া গানের সুর ধরে বিভিন্ন মালের পশরা সাজিয়ে যেত দূর-দূরান্তে। সেই দৃশ্য এখন আর চোখে পড়ে না। নদী ড্রেজিং না হওয়ায় আর বর্ষা মৌসুমে বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পলি আর বালি জমে খরস্রোতা তিস্তা নদী নাব্যতা হারিয়ে এখন মৃতপ্রায়। এখন তিস্তার বুকজুড়ে জেগে উঠা চরে চলছে ব্যাপক ফসলের চাষাবাদ।

দেখা গেছে, রংপুরের কাউনিয়ার তিস্তা সড়ক সেতুর উত্তর প্রান্তে এমন ভাবে চর জেগে উঠেছে, দেখলে মনে হয় এক সময়ের যৌবন প্রাপ্ত তিস্তা যেন এখন একটি সরু ক্যানেল। বর্তমানে তিস্তা বুকজুড়ে জেগে ওঠা চরের আশপাশের গ্রামের কৃষকরা নতুন করে জেগে ওঠা চরে আলু, ধান, তামাক, গম, ভুট্টা ও কুমড়া, শষা, লাউ, ধনিয়া, ফুলকপি,শিমসহ সবজিসহ বিভিন্ন কৃষি ফসলের চাষাবাদ শুরু করেছে। এছাড়াও রংপুরের গঙ্গাচড়ার চর ইছলী, মহিপুর, লক্ষিটারি, মর্ণেয়া, কাউনিয়ার হারাগাছ, চর নাজিরদহ, হরিশ্বর, চরগোনাই, গাজীরহাট, হাতিবান্ধার দোয়ানী, বড়খাতা ও ডিমলার বিভিন্ন চরে ঘুরে এমন চিত্র দেখা গেছে।জানা গেছে, ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে ৩০ বছর মেয়াদী ঐত্যিহাসিক পানিবণ্টন চুক্তি স্বাক্ষর হলেও পরবর্তীতে তা কার্যকর না থাকায় দেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। সে কারণে আজ তিস্তায় পানি নেই। বর্তমানে আবারও দু’দেশের মধ্যে তিস্তায় পানি বণ্টন নিয়ে আলাপ আলোচনা চলে। তিস্তা পানির ন্যায্য হিস্যা দিতে ভারতের প্রধানমন্ত্রী রাজি হলেও বাধ সাজে ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী। ফলে পানি বণ্টন নিয়ে আলোচনা ও চুক্তি স্বাক্ষর অন্ধকারাচ্ছন্নে পড়ে।

এক সময়ের প্রমত্তা তিস্তায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল থৈ থৈ পানি নদীর শাখা-প্রশাখা গুলো ছিল সচল। সে নদী ও শাখা-প্রশাখা গুলো পানির অভাবে এখন মৃতপ্রায়। নদীতে বালি ও পলি জমায় নদীর স্বাভাবিক নাব্যতা হ্রাস পেয়েছে। অন্যদিকে প্রতিবছর বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পলি আর বালি জমে ক্রমেই তা ভরাট হয়ে যাচ্ছে। আর উজানে গজলডোবায় বাঁধ নির্মাণের বিরূপ প্রভাবে তিস্তার বেশিরভাগ এলাকায় নদী ভাঙনে ফসলি জমি বিলীন ও পানি না থাকায় তা শুকিয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে এ মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। রংপুরের চর গনাই গ্রামের নুরুল হক ও হাতীবান্ধার দোয়ানীর রবিউল ইসলাম বলেন, নদী ড্রেজিং না হওয়ায় আর বর্ষা মৌসুমে বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পলি আর বালি জমে খরস্রোতা তিস্তা নদী নাব্যতা হারিয়ে এখন মৃতপ্রায়। তাই জেগে উঠা চরে ফসলের চাষাবাদ করা হচ্ছে।

তিস্তাপাড়ের স্থানীয়রা বলেন, তিস্তা নদী ড্রেজিং হয়েছে কিনা তা আমরা জানিনা। নদী ড্রেজিং করে নদীর পানির গতিপথ সচল করা দরকার। এতে করে নদী ভাঙন রোধ হবে তেমনি কৃষকরা নদীর পানি দিয়ে সেচ কাজ চালিয়ে উপকৃত হবে। পাশাপাশি বিদ্যুৎ খরচ কমে কৃষি উৎপাদন ব্যাপকহারে বৃদ্ধি পাবে। রংপুরের নদী বিশেষজ্ঞ তুহিন ওয়াদুদ বলেন, কৃষি নির্ভর রংপুর অঞ্চলকে সাবলম্বী ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে তিস্তা নদী জরুরী ভিত্তিতে ড্রেজিং করা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে