সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চরাঞ্চলে সাড়া ফেলেছে এক জমিতে ৬ ফসল চাষ

news-image

রংপুর ব্যুরো : উত্তরের চরাঞ্চল জুড়ে হচ্ছে এক জমিতে ৬ ধরণের ফসল চাষ। এখানকার কৃষকের একমাত্র ভরসা হচ্ছে রবি ফসলের চাষ। সেই সঙ্গে এক সাথে কয়েকটি ফসলের চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে চরাঞ্চলের কৃষকরা। আর বাম্পার ফসল দেখে কৃষকের মুখে হাঁসি ফুটেছে। রংপুরের গঙ্গাচড়ার চর ইছলী এসকে চর, কোলকোন্দ চর, কুড়িগ্রাম যাত্রাপুর, সাহেবের আলগা, ফলুয়ার চর, অষ্টমীর চর, নাজিম খান ও লালমনিরহাটের চর সিন্দুনা, দোয়ানীসহ বিভিন্ন চরাঞ্চল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, খড়া, বন্যা, প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুলতার সাথে তাল মিলিয়ে বিভিন্ন প্রকার ফসলের চাষাবাদ করে তিস্তা, ঘাঘট, ধরলা, দুধকুমর, ব্রহ্মপুত্রসহ শতাধিক নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষ। তারা এসব চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর বন্যার ভয়াবহতায় পাহাড়ী ঢল ও নদী ভাঙ্গনের ফলে বালি ও পলি মাটি মিশ্রিত হয়ে জমিতে মিসিয়ে চরাঞ্চলের ভুমির উর্বতা বেড়েছে যায়। তাই জমির প্রকারভেদে এখানে ফসল চাষে পার্থক্য দেখা যায়। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে জমিতে একই সঙ্গে ৬ প্রকার ফসল চাষে সাফল্য অর্জন করছে কৃষকরা। সমতল ভুমিতে ইরি বোরো চাষ করা হলেও অসমতল ও বালি মাটিতে চাষ করা হচ্ছে নানা জাতীয় রবিশষ্য।

রৌমারীর চর পাখিউড়া গ্রামের শরিফ উদ্দিন, জিলকদ ও হাসান আলী জানান, চরাঞ্চলের ভুমিগুলি অসমতল ও বালির পরিমান বেশী হওয়ায় ইরি বোরোর পরিবর্তে একই জমিতে একই সঙ্গে ৬ প্রকারের রবি ফসল চাষে কৃষকরা উৎসাহিত হয়ে পড়েছে।

ফলুয়ারচরের নিজাম মিয়া ও বাঘমারা চরের নুর আলম বলেন, জমিতে পাট, কলমিশাক, লাল শাক, মাসকলাই, মরিচ ফসলের চাষ করেন। এসব সবজি বোপনের ১৫/২০ দিন পর সারিবদ্ধভাবে বাদাম, ঢেরোস, আখ চাষ করা হয়। ১ মাসের মধ্যে এসব ফসল বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।

রৌমারী উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, রবি ফসলের সাথে চরাঞ্চল জুড়ে একই জমিতে ৬ ধরণে ফসল চাষ করছেন কৃষকরা। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি ও উপ-সহকারি কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে