,

গঙ্গাচড়ায় নদী থেকে ডাকাতের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল মালেক নামে এক ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর নদীতে তাকে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল মালেক গঙ্গাচড়ার আলমবিদিতর পাইকান ঢিংটারী গ্রামের আবের আলী পাইকারের ছেলে।

আজ বুধবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ কুটিরঘাট ঘাঘট নদীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
গংগাচড়া মডেল থানা পুলিশের ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুটির ঘাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এ সময় হাত-পা বাঁধা অবস্থায় নদীতে লাশটি পড়ে ছিল। দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে । তিনি আরও বলেন, নিহতের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর