,

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে রংপুরে গ্যাস সরবরাহ শুরু জানুয়ারীতে

news-image

রংপুর ব্যুরো : ২০১১ সালে রংপুর সফরকালে এ অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী জানুয়ারীতে রংপুরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ শুরু হচ্ছে। আড়াই বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন হলে রংপুর অঞ্চলের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। দূর হবে দারিদ্র্যতার বৈষম। রংপুরের পীরগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে অনেক শিল্পোদ্যোক্তা শিল্প প্লট ক্রয় করে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস এলেই যেমন শিল্প বিপ্লব ঘটবে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটবে বলে মনে করছেন উদ্যোক্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্লানিং) ইঞ্জিনিয়ার শৈলজা নন্দ বসাক। তিনি গণমাধ্যমকে বলেন, রংপুর বিভাগে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণে প্রায় ১৮শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। গ্যাস সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্র্ক নির্মাণ প্রকল্পের কাজ ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে জুন ২০২২ইং সালের মধ্যে শেষ হবে। ২০১১ সালে রংপুর জেলা সফরকালে এ অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে ইতিমধ্যে বগুড়া থেকে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপ লাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প স্থাপনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পরামর্শক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট ফেসিলেশন কোম্পানির (আইএফসি) প্রকৌশলীরা সম্ভাব্যতা যাচাই শেষ করেছেন। এ প্রকল্পের আওতায় ২৪ ইঞ্চি ব্যাসের সঞ্চালন লাইন দিয়ে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী রংপুর বিভাগে গ্যাস পাইপলাইন স্থাপনের লক্ষ্যে রংপুর অঞ্চলে কতগুলো শিল্পকারখানা আছে, আরও কতগুলো নতুন কারখানা হতে পারে এবং সেই কারখানাগুলোয় গ্যাসের চাহিদা কেমন হবে তা জানতে রংপুর চেম্বারে মতবিনিময় সভা করেছি। তিনি বলেন, রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপ লাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের কাজ ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে জুন ২০২২ইং সালের মধ্যে প্রকল্পটি শেষ হবে।

রংপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোজতোবা হোসেন রিপন বলেন, রংপুরে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে ১০০০ একর জমির উপর বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও রংপুরের সকল উপজেলার শিল্পকারখানায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগের আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা