সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিইসি-জেএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

news-image

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) প্রকাশ করা হবে। এ দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী ওইদিন বই উৎসবেরও উদ্বোধন করবেন।

২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা গত ১৭ থেকে শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হয়। এতে সারাদেশের ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছিল। সারাদেশের সাত হাজার ৪৫৮টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হয়। তবে বহিষ্কৃত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত।

অন্যদিকে, জিএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। সূচি অনুযায়ী ২ থেকে ১১ নভেম্বর পরীক্ষা হওয়ার কথা থাকলে ঘূর্ণিঝড়ের কারণে তিনদিনের পরীক্ষা পিছিয়ে ১২ নভেম্বর নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে