ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ মঙ্গলবার ৯১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে আহ্বায়ক ও মো. আমানউল্লাহ আমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়। এ ছাড়া ২৫ জনকে যুগ্ম আহ্বায়ক ও বাকি ৬৪ জনকে সদস্য করা হয়েছে।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাবি ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বাতিল করে ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে আহ্বায়ক ও মো. আমানউল্লাহ আমানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিকে আগামী এক মাসের মধ্যে সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার