সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে অটোরিকশা-ট্রাকমুখোমুখি সংঘর্ষ নিহত ১

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে অটোচালিত রিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছে। এতে রিকশার যাত্রী বদরগঞ্জ কৃষি অফিসের পিয়ন সেলিম মিয়া (৪০) গুরুতর আহত হয়। নিহত রিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বাড়ি রংপুরে বলে জানা গেছে। গতকাল রোববার বেলা একটার দিকে দুর্ঘটনাটি ঘটে পার্বতীপুর-রংপুর সড়কের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বৈরাগীর মোড় এলাকায়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বদরগঞ্জ কৃষি অফিসের জরুরি কিছু কাগজপত্র নিয়ে রংপুর থেকে ভাড়া করা একটি রিকশায় বদরগঞ্জ যাচ্ছিল সেলিম মিয়া। উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বৈরাগীর মোড় এলাকায় পৌছলে পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক নিহত হন। গুরুতর আহত হন সেলিম মিয়া। ট্রাকটি (ঢাকা মেট্রো ন- ১৩-২২৫৩) রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা সেলিম মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে পুলিশ অজ্ঞাতনামা ওই রিকশা চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ভারতী রানী নামে এক পথচারি বলেন, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিকশা চালক মারা যায়। এতে তার রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। রাস্তার পাশে খাদে পড়ে যায় ট্রাক।

বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোসলেম উদ্দিন বলেন, নিহতের পরিচয় জানতে চেষ্টা চালানো হচ্ছে। লাশ রংপুর মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে