শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তোফায়েল বললেন আমি দুঃখিত, বিব্রত এবং লজ্জিত

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সিনিয়র নেতা সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ডাকসু ভিপি নুরের উপর হামলায় আমি দুঃখিত, বিব্রত এবং লজ্জিত।

নুরুল হক নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তোফায়েল বলেন, ‘১৯৬৯ সালে আমরা সর্বদলীয় ছাত্রসমাজ গঠন করেছিলাম। আমাকে ডাকসুর ভিপি হিসেবে আহ্বায়ক করা হয়েছিল। ছাত্র ইউনিয়ন (মতিয়া), ছাত্র ইউনিয়ন (মেনন), জাতীয় ছাত্র ফেডারেশনের একটা অংশ- আমাদের তো আদর্শের ভিন্নতা ছিল। কিন্তু আমরা ১১ দফা কর্মসূচী প্রণয়ন করে কাঁধে কাঁধ মিলিয়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছিলাম।’

‘তখন সমস্ত বাংলাদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ ছিল। আজ দুর্ভাগ্য এ ধরনের ঘটনা ঘটে, আমি খুবই দুঃখিত, বিব্রত এবং লজ্জিত। এ বিষয়ে বলার আমার কিছু নেই। আমি ব্যথিত-লজ্জিত।’

যারা ডাকসুর ভিপি হয় তাদেরও সতর্কতার সঙ্গে চলা উচিত, কথা বলা উচিত বলেওম মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, রোববার দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা হয়। প্রায় আধঘণ্টা চলে মারপিট। এতে ভিপি নুরসহ আহত হন অন্তত ২৫ জন।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম