সোমবার দুপুরে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন জানান।
রোববার দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের একটি সংগঠনের ব্যানারে কর্মসূচির পর ডাকসু ভবনে নূরদের ওপর হামলা হয়। ছাত্রলীগের একদল নেতা-কর্মীকেও এই হামলায় দেখা যায়।
তবে এই ঘটনায় ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান।