,

নিজ নিজ এলাকা অসামাজিক কার্যকলাপ দূর করতে পুলিশকে খবর দিতে হবে: রংপুরের এসপি

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে গতকাল রবিবার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার রংপুর।

প্রধান অতিথি মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, অপরিচিত লোক এলাকায় দেখা গেলে থানা পুলিশকে সংবাদ দিতে হবে। সব সময় নিজ নিজ এলাকায় দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে। সমগ্র ইউনিয়ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করবে। সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহল­াদারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করবে। প্রধান অতিথির বক্তব্য সকল গ্রাম পুলিশরগন প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। নিজ নিজ এলাকা অসামাজিক কার্যকলাপ দূর করতে পুলিশকে খবর দিতে হবে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোন অপরাধ সংঘটিত হওয়ার কোন খবর পেলে তাৎক্ষিনক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা অবহিত করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ গ্রাম পুলিশের সহযোগিতা চান।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, রংপুর, ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, রংপুর, আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল রংপুর,এবং, মোঃ আরমান হোসেন, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার “সি-সার্কেল” রংপুরসহ পুলিশ কর্মকর্তাগণ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা