,

পীরগাছার নব্দীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছার নব্দীগঞ্জে নব্দীগঞ্জে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশ।

এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে দশটায় নগরীর মাহিগঞ্জের পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ তালুক পশুয়া এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়ক সংলগ্ন আবদুর রহমানের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন।

পরে মাহিগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে পুকুর থেকে ৬৫ বছরের এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মাহিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, শুক্রবার রাতে ঐ বৃদ্ধ ব্যক্তিকে নব্দীগঞ্জ বাজারে ঘুরাফেরা করতে দেখাগেছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। তবে কিভাবে লোকটি পুকুরের পানিতে পড়ে মারা গেল নাকি তাকে হত্যা করা হয়েছে তা প্রাথমিক তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

বৃদ্ধের লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত লাশের এই সন্ধান জানতে তার স্বজনদের মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা