বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ১১ জনের মধ্যে ১ বৃদ্ধার মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গত ৭২ ঘণ্টায় এক অন্তঃসত্ত্বাসহ ১১ জন দগ্ধ হয়েছে। এরমধ্যে ১ জন মারা গেছেন। মুমূর্ষ ২ জনকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে রংপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেরবার্ন প্লাস্টিক সার্জারি কর্মরত চিকিৎসক ডা. সোহানুর রহমান শুভ জানান, শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধদের মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির সাদেকুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম মারা গেছেন আজ ভোর রাতে। এছাড়াও আরও ১০ জন ভর্তি আছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এরা হলেন নীলফামারীর আরিফা ও লালমনিরহাটের পাটগ্রামের রসুলপুরের জয়নব বেওয়া।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা.এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এপর্যন্ত ৮ জন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা খারাপ। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রংপুরে সর্ব নিম্ম তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রী সেলসিয়াস। এই আবহাওয়া আরও ৫-৭ দিন অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক