ভারতীয় কিশোরী প্রেমের টানে কুড়িগ্রামে

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রেমের টানে ভারতীয় এক কিশোরী কুড়িগ্রামে এসেছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় ২৪ ঘণ্টা পর তাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

স্থানীয়রা জানান, প্রেমের টানে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ীর কুরুষা ফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশ দিয়ে নুরুন্নাহার খাতুন (১৪) নামে ভারতীয় এক কিশোরী বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে প্রেমিক সাগর মিয়ার (১৮) কাছে চলে আসে। সাগর ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

অপরদিকে ভারতীয় কিশোরীর বাড়ি সীমান্তবর্তী কোচবিহার জেলার দিনহাটা থানার বসকোঠাল গ্রামে। বাবার নাম নুর ইসলাম।

এদিকে প্রেমের টানে ভারতীয় কিশোরীর বাংলাদেশে অনুপ্রবেশের খবর পায় লালমনিরহাট ১৫ বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের সদস্যরা। পরে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার ও পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করে। এরপর পতাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বৈঠক করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজিবির শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুরুষাফেরুষা সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩৬ এর পাশে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরীকে বিএসএফের মাধ্যমে পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির শিমুলবাড়ী ক্যাম্পের হাবিলদার আব্দুল আজিজ। অপরদিকে বিএসএপের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ ব্যাটালিয়নের বসকোঠাল ক্যাম্পের ইন্সপেক্টর কে আর সিং। এ সময় দু’দেশের স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার