,

বিএনপি ও ঐক্যফ্রন্ট আ.লীগের সম্মেলনে যায়নি

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে আমন্ত্রণ পেয়েও যাননি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোকে ক্ষমতাসীন দলটি তাদের সম্মেলনে আমন্ত্রণ জানায়। তবে এতে মহাজোটের বাইরের দলগুলো সাড়া দেয়নি।

আজ শুক্রবার গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাতে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দেশে ফেরেন। এরপর আজ সকালে জোটের অন্যান্য নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে আলোচনা হয়। সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেন নেতারা।’ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সুব্রত চৌধুরী।

অবশ্য গতকাল বৃহস্পতিবার সুব্রত চৌধুরী তার দলের নেতাদের আমন্ত্রণপত্র পাওয়ার পর আওয়মী লীগের সম্মেলনে তাদের যাওয়ার সম্ভাবনা বেশি বলেই জানিয়েছিলেন।

এ ছাড়া বিএনপির আজ সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করার কথা ছিল। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ শুক্রবার বলেন, ‘সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার বিকেল ৫টায় স্থায়ী কমিটির বৈঠক রয়েছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা